1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, মোদি প্রশাসনের নিন্দা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত
লন্ডনে জয়শঙ্করকে ঘিরে হট্টগোল। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (৬ মার্চ) লন্ডনে চ্যাথাম হাউস থিংক ট্যাংকের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।লন্ডন সফরকালেতার ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এমনকি এ সময় তার সামনে ভারতের পতাকা ছিঁড়েছেন এক খালিস্তানপন্থি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করে ঘটনাটি ঘটান ওই ভারতীয়। এ সময় জয়শঙ্কর পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি গাড়িতে ওঠার সময় ওই ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা ওই ব্যক্তির মনোভাব নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। এ সুযোগে তিনি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়ির সামনে গিয়ে ভারতের পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন। তৎক্ষণাৎ পুলিশ অফিসাররা তাকে মন্ত্রীর গাড়ির সামনে থেকে সরিয়ে নেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করে বিক্ষোভকারীরা স্বাধীন খালিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকেন। পরে আরও পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের শেয়ার করা পৃথক ভিডিওতে দেখা গেছে, খালিস্তানপন্থিদের দল চ্যাথাম হাউসে বিক্ষোভ করছেন। তারা তাদের নিজস্ব পতাকা উত্তোলন করে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের বেশ ক্ষুব্ধ দেখা গেছে।

এদিকে ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এস জয়শঙ্করের যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তাতে পতাকা ছেঁড়া ব্যক্তিকে ‘চরমপন্থি’ হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, নিরাপত্তা ব্যারিকেড ভেঙে মন্ত্রীর কনভয়ের সামনে ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এই ঘটনাটি ভিডিওতে ধারণ করা এবং অনলাইনে ভাইরাল করাকে সন্দেহের চোখে দেখছে তারা।

মন্ত্রণালয় বলেছে, চরমপন্থি গোষ্ঠীর কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা মন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থিদের এই ক্ষুদ্র গোষ্ঠীর উসকানিমূলক কার্যকলাপের নিন্দা জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর