1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি)তে একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬০ বার পঠিত
ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর।

তিনি বলেন, আমাদের কাছে প্রচুর সংশোধনের আবেদন আসছে। এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি তাদের ডাক নাম লিখছেন, কিন্তু আমরা সেখানে পাচ্ছি না। এ জন্য এগুলোর সমাধানও করতে পারছি না।

হুমায়ূন কবীর বলেন, এ জন্য গতকাল আমরা এটা নিয়ে বসেছিলাম। তখন আমাদের আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে, বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে, অফিসিয়াল নাম বা আসল নাম বলে। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।

তিনি বলেন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে। আমরা এটা তো সুয়োমটো করতে পারি না। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারও থাকে তার নামটা আগেই সংরক্ষণ করে নেই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। এ জন্য দুই নম্বর ফরমে এটা রাখা যায় কি না এটা নিয়ে আলোচনা করেছি।

হুমায়ূন কবীর আরও জানান, নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর