1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ সম্মানিত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ পরিচালক জনাব কামরুল হাসান সোহাগ দাপ্তরিক সেবায় অসামান্য অবদান রাখায় সম্মানিত হয়েছেন। সম্প্রতি গাজীপুরে কর্মরত পেশাজীবীদের সংগঠন গাজীপুর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
কামরুল হাসানের জন্ম  জন্ম খুলনার ডুমুরিয়া থানার মধুগ্রামে। তিনি  খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনায় স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি রাজউকে সহকারী নগর পরিকল্পনাবিদ হিসেবে যোগদান করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে রাজউকের বিভিন্ন জোনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সৎ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত।

তাঁর লেখা প্রকৌশলবিষয়ক নিবন্ধ “Urbanization and Governance” এবং “Climate Change Mitigation” শীর্ষক গ্রন্থ দুটি বিশেষভাবে সমাদৃত হয়েছে। পেশার বাইরে তিনি একজন জনপ্রিয় কবি, উপন্যাসিক ও গীতিকবি হিসেবেও সুপরিচিত।

বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর শ্রমিক, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান পরিকল্পনা নিশ্চিত করতে সমন্বিত মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে কাজ করছেন। তাঁর এই উদ্যোগ নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর