1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

এক মসজিদে ইতেকাফ করেন আড়াই হাজার মুসল্লি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

এক মসজিদে একসঙ্গে ইতেকাফে অংশ নেন আড়াই হাজার মুসল্লি। প্রতি বছরে মতো এবারও এ ইতেকাফের আয়োজন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসা মসজিদ। ত্রিতলবিশিষ্ট এ মসজিদে এবার প্রায় আড়াই হাজার মুসল্লি ইতেকাফে অংশ নিয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বাংলাদেশে বৃহত্তম ইতেকাফের আসর। ইতেকাফকারীদের জন্য প্রতিদিন বিনামূল্যে সেহরি ও ইফতারসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছে। তারা কাপড় ধোয়া, বিছানা গোছানোসহ প্রয়োজনীয় কাজে সহযোগিতা করে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ইতেকাফ গ্রহণকারীদের দোয়া নিতে ও সহযোগিতা করতে আসছেন।

নারায়ণগঞ্জের নুরু মিয়া বলেন, পবিত্র রমজানের শেষ দশ দিন ইতেকাফের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। এখানে রুটিনমাফিক প্রশিক্ষণের মাধ্যমে সহিহ কোরআন তেলাওয়াত, নামাজের নিয়ম, ইসলামি আদর্শ ও জিকির-আসগার শেখানো হয়। এতে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জনের সুযোগ থাকে।

নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ছালাহ উদ্দীন নানুপুরী  বলেন, অর্ধশত বছর আগে আমাদের মুরুব্বিরা মাদ্রাসা মসজিদে এই ইতেকাফ শুরু করেছিলেন। প্রতি বছর এর পরিধি বাড়ছে। আল্লাহর রহমতে আমরা ইতেকাফকারীদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর