1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনা নিয়ে আজহারির পোস্ট

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পঠিত
ছবি : সংগৃহীত

দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশের মানুষ। ইসরায়েলের লাগাতার হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রোববার (১২ এপ্রিল) পালন করা হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনাসহ বেশ কিছু নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব নির্দেশিকা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন-

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজায় আগতদের দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

মার্চ-এর পথ নির্দেশনা :

স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর

প্রবেশ পথ : সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট (শাহবাগ হয়ে)

স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়

প্রবেশপথ : সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস্য ভবন হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট

প্রবেশ পথ : সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (দোয়েল চত্বর হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়

প্রবেশপথ : সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (শহীদ মিনার হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়

প্রবেশ পথ : সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (ভিসি চত্বর হয়ে)

সাধারণ দিকনির্দেশনা :

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন- পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোনো ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা গ্রহণ করুন।

বিশেষ নির্দেশনাগুলো :

১. টিএসসি মেট্রো স্টেশন ঐ দিন বন্ধ থাকবে।

২. সব পরীক্ষার্থীর জন্য সব রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইলো।

আসুন, আমরা সবাই একত্রিত হই- মানবতার পক্ষে, মজলুমের পাশে। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর