1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

যুক্তরাষ্ট্রে গণহারে শিক্ষার্থীদের ভিসা বাতিল, নেপথ্যে যে কারণ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত
সমাবর্তনে শিক্ষার্থীদের সারি। ছবি : সংগৃহীত

শুক্রবার (১১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে,যুক্তরাষ্ট্রে গণহারে বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও আবাসনের অনুপতিপত্র বাতিল করা হচ্ছে। গত এক মাসে এ কার্যক্রম ব্যাপকহারে জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত এক মাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও আবাসনের অনুমতিপত্র বাতিলের কার্যক্রম ব্যাপক হারে জোরদার করেছে। ইনসাইড হায়ার ইডি নামের উচ্চশিক্ষা বিষয়ক একটি সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্মের এক গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত শিক্ষার্থীর ভিসা হঠাৎ করেই বাতিল করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাত্র পাঁচ দিনের মধ্যে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ভিসা বাতিল শুধু ফিলিস্তিনপন্থি সমর্থন বা রাজনৈতিক কারণে হচ্ছে না, বরং ছোটখাটো অপরাধেও শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, অনেক শিক্ষার্থী হয়তো জানেনই না যে তাদের ভিসা বাতিল হয়েছে। এমনকি কিছু ছোট কলেজ ফেডারেল নজরদারির আশঙ্কায় এ নিয়ে প্রকাশ্যে কিছু জানাতে চাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর