1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

৯ বছর পর আবাহনীকে হারানোর আনন্দ মোহামেডানের

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পঠিত
ঢাকা মোহামেডান দল। ছবি : সসংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের জমজমাট লড়াইয়ে অবশেষে ৯ বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাব ভাঙলো আবাহনীর দাপট। দুই ঐতিহ্যবাহী ক্লাবের হাইভোল্টেজ ম্যাচে ৩৯ রানে জয় পেয়েছে সাদা-কালো শিবির। তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের ধরে রেখেছে রান রেটের দিক থেকে এগিয়ে থাকা আবাহনী।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। শুরুতেই রনি তালুকদার দ্রুত বিদায় নিলেও, ওপেনার আনিসুল ইসলাম ও মাহিদুল অঙ্কন দ্বিতীয় উইকেটে ১২৩ রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন। অঙ্কন ৫৫ বলে ৪৮ রান করে আউট হন, তবে আনিসুল একপ্রান্ত আগলে রেখে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।

১১৮ বলে ১১৪ রানের অসাধারণ ইনিংসে তিনি হাঁকান ১৮টি চার এবং দুটি ছক্কা। এরপর মুশফিকুর রহিম, মিরাজ এবং রিয়াদের ছোট ছোট ইনিংসে ভর করে ২৬৪ রানে অলআউট হয় মোহামেডান।

জবাবে ব্যাট করতে নেমে আবাহনী শুরুর ধাক্কা সামলাতে পারেনি। জিসান আলম, ইমন আর মিঠুন দ্রুত সাজঘরে ফিরলে চাপ বেড়ে যায়। একপ্রান্ত আগলে রেখে নাজমুল হোসেন শান্ত চেষ্টা চালালেও সঙ্গ পাননি কাউকে। মুমিনুল হক, মোসাদ্দেক সৈকত, মৃত্যুঞ্জয়দের ইনিংস ছিল হতাশাজনক।

শান্ত ১১৩ বলে ৮০ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে তার বিদায়ের পর আবাহনীর সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ৪৭.২ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায়।

মোহামেডানের হয়ে এবাদত হোসেন ৪ উইকেট তুলে নেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।

২০১৬ সালের পর আবারও আবাহনীকে হারানোর স্বাদ পেলো মোহামেডান। শীর্ষ দুই দল সমান ১৮ পয়েন্টে লিগ পর্ব শেষ করলেও, সুপার সিক্সে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে থাকলো আবাহনী। তবে মোহামেডান এই জয় দিয়ে নতুন করে নিজেদের জানান দিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর