1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ব্যাংকের ১০ কোটি টাকা ফ্রিজ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পঠিত
বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলাম, তার স্ত্রী সোমা ইসলাম ও ছেলে সামিন ইসলামের ৫৬টি ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এই ব্যাংক হিসাবের মধ্যে সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, লকার ও ক্রেডিট কার্ড রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তাদের এই ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রসমূহে স্থিতি অবস্থায় থাকা অর্থ তারা হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করার চেষ্টা করছেন। এমতাবস্থায় এই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত ১৩ মার্চ সাফিনুল ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর