1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ইসরায়েল মুক্তি দিল ১২ ফিলিস্তিনিকে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পঠিত
ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযানের মধ্যে ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের মুক্তি দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাবাহিনী ১২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই নারী রয়েছেন। প্রতিবেদেনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) গাড়িতে করে দেইর আল বালাহ শহরের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রিজনার্স মিডিয়া অফিস ১২ জন বন্দি মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও তাদের ব্যক্তিগত পরিচয় বা স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করেনি।

ফিলিস্তিনি সূত্র জানায়, বর্তমানে ৯,৫০০’র বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। বন্দিদের মধ্যে অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে ইতোমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে।

এর আগে গত ১৮ মার্চ নির্বিচারে হামলা শুরু করে অবরুদ্ধ উপত্যকাটিতে। নতুন করে শুরু হওয়া এই আগ্রাসনে মাত্র এক মাসে গাজায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ ফিলিস্তিনি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫১ হাজার ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর