1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভারত -পাকিস্তান কতটি যুদ্ধ হয়েছে, কারা জিতেছে?

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পঠিত
পাকিস্তান-ভারত যুদ্ধ। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের দীর্ঘ আর রক্তক্ষয়ী ইতিহাসে বহুবার যুদ্ধের দামামা বেজেছে। কখনো ধর্মকে পুঁজি করে, কখনো বা অভ্যন্তরীণ কোন্দলে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে। কাশ্মীর উপত্যকার বরফঢাকা পর্বত থেকে শুরু করে মরুভূমির উত্তপ্ত বালুকা পর্যন্ত, বহুবার এই দুই দেশের সীমান্ত রক্তে রঞ্জিত হয়েছে। কখনো তা ছিল আকস্মিক আক্রমণ, কখনো সীমান্ত রক্ষার মরিয়া প্রচেষ্টা, আবার কখনো আদর্শের লড়াই।

প্রশ্ন থেকেই যায় তাহলে এখনো পর্যন্ত ভারত-পাকিস্তানের মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে। আর এই যুদ্ধে কারাইবা জয়ী হয়েছে? এ নিয়েই আজকের প্রতিবেদন।

ভারত ভাগের পর, ১৯৪৭ সালে পাকিস্তান-ভারতের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয়। মূলত কাশ্মীরকে কেন্দ্র করেই এই যুদ্ধের সূত্রপাত ঘটে। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায়। শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়। ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে, পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চল দুটির ওপর নিয়ন্ত্রণ লাভ করে।

১৯৫৬ সালে এ দ্বন্দ্বের সূচনা হয়। ১৯৬৫ সালের জানুয়ারিতে পাকিস্তানি সীমান্তরক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে। পরবর্তীতে উভয় দেশই ‘কচ্ছ’ অঞ্চলে একে অপরের সীমান্ত ঘেঁষে আক্রমণ চালায়। প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশরা এ সংঘর্ষে জড়িত হয়ে থাকলেও পরে উভয় দেশের সশস্ত্রবাহিনীও যোগদান করে।

১৯৬৫ সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন দেশ দুটিকে সংঘর্ষ বন্ধ করতে রাজি করান। তিনি বিরোধটির নিষ্পত্তির জন্য ১৯৬৮ সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যেখানে পাকিস্তান কচ্ছ অঞ্চলের ৩,৫০০ বর্গকিলোমিটারের মধ্যে মাত্র ৩৫০ বর্গকিলোমিটার ভূমির অধিকার পায়।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ নামে পরিচিত এ যুদ্ধ ভারত-পাকিস্তানের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না। কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে এ যুদ্ধ শুরু হয়। শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ায় ভারত-পাকিস্তানের সেনাসদস্যরা সাধারণত তাদের সামরিক চৌকি ত্যাগ করে। কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের চৌকিগুলো পাকিস্তানপন্থি কাশ্মীরি গোষ্ঠী দখল করে নিয়েছে। জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ২ মাসের মাথায় এ যুদ্ধের সমাপ্তি ঘটে।

এসব যুদ্ধ-সংঘাতের বাইরেও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত যতগুলো সংঘাত বা যুদ্ধের ঘটনা ঘটেছে তার প্রায় সবই ঘটেছে কাশ্মীরকে কেন্দ্র করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর