1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

‘মেট্রো বন্ধ হলে ১৫ মিনিটে পৌঁছাতে হবে কারিগরি টিমকে’

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে কারিগরি টিমকে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনার কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘গত শনিবার মেট্রোরেল পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে কারিগরি টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে হবে।’

ভোগান্তি কমাতে বিদ্যুৎ, সড়ক ও রেলপথে গ্রাহক বা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানাতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দিয়েছেন।

রোববার দাপ্তরিক এক নির্দেশনায় জানানো হয়, শনিবার (২৬ এপ্রিল) মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। এ ছাড়া খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট হয়। এই দুই ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা কিংবা সংস্থার প্রধানরা উপদেষ্টাকে জানাননি। উপদেষ্টা এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন।

এর প্রেক্ষিতে উপদেষ্টার দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। গ্রাহক ও যাত্রীসেবা আবার চালু হলে, সেটাও জানিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘মনে রাখতে হবে, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয় বরং দায়।’

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মেট্রোরেল ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় উপদেষ্টা ফাওজুল কবির খান তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কৈফিয়ত চেয়েছেন।

তিনি বলেছেন, কেন এই সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি যাত্রীদের জানানো হয়নি এবং কেন দুঃখপ্রকাশ করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর