1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

রিশাদকে ‘অনুপ্রেরণা’ মানেন জিম্বাবুয়ের মাসাকেসা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত
ভিনসেন্ট মাসাকেসা (বাঁয়ে) ‍ও রিশাদ হোসেন (ডানে)। ছবি : সংগৃহীত

৩ উইকেট শিকার করে বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেওয়া মাসাকেসা বলেন, ‘আমি অনেক বড় ফলোয়ার লেগ স্পিনারদের। শেন ওয়ার্ন, আদিল রশিদ, যুজি চাহাল, অ্যাডাম জাম্পাদের দেখি নিয়মিত। বাংলাদেশেও তো রিশাদ আছে! ওকে অনেকবার দেখেছি, ভালো লাগে ওর বোলিং, শেখার চেষ্টা করি।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই আলো ছড়ালেন জিম্বাবুয়ের লেগস্পিনার ভিনসেন্ট মাসাকেসা। দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে এসে একদিকে যেমন নিজের অভিষেকের অনুভূতি শেয়ার করলেন, তেমনি প্রশংসা করলেন বাংলাদেশের উদীয়মান লেগস্পিনার রিশাদ হোসেনেরও।

নিজ দেশের কিংবদন্তি গ্রায়েম ক্রিমারকেও অনুপ্রেরণা হিসেবে মানেন মাসাকেসা। তবে বাংলাদেশের তরুণ রিশাদ হোসেনের কথা আলাদাভাবে বলায় বোঝা গেল, লেগস্পিনের নতুন ধারার মধ্যে রিশাদও জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক তরুণদের চিন্তায়।

মাসাকেসা বলেন, ‘রিশাদকে দেখলে বোঝা যায়, তরুণরাও এখন কতটা আক্রমণাত্মক ও বুদ্ধিদীপ্ত বোলিং করতে পারে। আমি চেষ্টা করি ওদের দেখেই শিখতে।’

অভিষেকে ৩ উইকেট পাওয়ার ব্যাপারে এই তরুণ বলেন, শুরুটা সহজ ছিল না, তবে প্রথম উইকেট পেয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় তার। ‘প্রথম উইকেট পাওয়ার পর কাজটা অনেক সহজ মনে হচ্ছিল। টেস্ট ক্রিকেটে এখনো শিখছি, তবে ভালো লাগছে দলকে কিছু দিতে পারায়।’

ম্যাচ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের দাপট থাকলেও জিম্বাবুয়ে এখনো ম্যাচে টিকে আছে বলে মনে করেন তিনি। ‘বাংলাদেশ ভালো খেলছে, তবে আমরা এখনও ম্যাচে আছি। ওদের উইকেট তুলে নিতে হবে, ঠিক জায়গায় বল ফেলতে হবে, তাহলেই কিছু করা সম্ভব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর