1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

জোড়া সেঞ্চুরিতে সিরিজ সোহানদের

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত
সোহান-অঙ্কনের শতকেই বড় সংগ্রহ করে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

নের সঙ্গে ২২৫ রানের দুর্দান্ত জুটি গড়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনেই পেলেন সেঞ্চুরির দেখা। এতেই বড় পুঁজিও পেয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের রানের পাহাড় ছাপিয়ে আর সিরিজে ফেরা হলো না নিউজিল্যান্ড ‘এ’ দলের। ৮৭ রানে জিতে এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলেন সোহানরা। সেঞ্চুরিতে ম্যাচসেরা হন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬.৫ ওভার বাকি থাকতেই ২৫৭ রানে গুটিয়ে গেছে কিউই ‘এ’ দল। সোহানের ১১২ রানের সঙ্গে ১০৫ রান করেন অঙ্কন। বোলিংয়ে বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আগে ব্যাটিং করা বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ১২ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। বরাবরের মতো ব্যর্থ হন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনে নামা এনামুল হক বিজয়ের আবারও থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারেননি। ৩৯ রান করে ফেরেন তিনি। ওপেনার নাঈম শেখ এবারও থিতু হয়ে ফিরলেন ৪০ রান করে। ১০০ রান হওয়ার আগেই টপ অর্ডারের সবাই ফেরেন ড্রেসিংরুমে। এরপরই মাহিদুল ইসলামের সঙ্গে জুটি গড়েন সোহান। আগের ম্যাচেও এ দুই ব্যাটারে জিতেছিল দল। বুধবার যেন সব ছাপিয়ে গেছেন তারা। ২২৫ রানের জুটি গড়লেন; দলকে তিনশ পেরোনো ইনিংসের পথও দেখালেন তারা।

৩২২ রানের মাধায় সোহান ফেরেন আর মাহিদুল ফেরেন ৩৪৩ রানে। জয়ের জন্য পুঁজি পেয়ে যায় তারা। এরপর বোলিংয়ে শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন, রেজাউর রহমান রাজাদের সম্মিলিত প্রচেষ্টা প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারায় তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর