1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

চতুর্থবারের মতো অনলাইন প্রপার্টি ফেয়ারের আয়োজন করছে বিক্রয়

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় আসন্ন সেপ্টেম্বর মাসে চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে অনলাইন প্রপার্টি ফেয়ার। প্রপার্টিগাইড-এর সাথে যৌথভাবে আয়োজিত এই মেলাটি হতে যাচ্ছে বাংলাদেশের অনলাইন রিয়েল এস্টেট খাতের অন্যতম বৃহৎ আয়োজন, যা ঘর খোঁজা ও কেনার অভিজ্ঞতা বদলে দিতে পারে।

বিগত বছরগুলোর সফল আয়োজনের ধারাবাহিকতায় বিক্রয়ের এই ফ্ল্যাগশিপ ইভেন্ট দেশের প্রপার্টি বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। গত বছরের মেলা পৌঁছেছিল ২২ লক্ষ ব্যবহারকারীর কাছে, এবং ১০ হাজারেরও বেশি আগ্রহী ক্রেতা সরাসরি এতে অংশ নিয়েছিলেন। এতে অনলাইন প্রপার্টি প্ল্যাটফর্মের প্রতি সাধারণ মানুষের আস্থা ও আগ্রহের প্রতিফলন ঘটে।

এবারের মেলায় বিক্রয় যুক্ত হতে যাচ্ছে ২০টিরও বেশি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি এবং একটি এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনারের সঙ্গে, যারা ক্রেতাদের জন্য দেবে বিশেষ হোম লোন সুবিধা।

মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান প্রতিপাদ্যটি সামনে রেখে এবারের মেলায় থাকবে প্রপার্টির নানাবিধ অপশন, নতুন গড়ে ওঠা এলাকাগুলোয় বাজেট ফ্ল্যাট থেকে শুরু করে শহরের অভিজাত এলাকায় উচ্চমানের অ্যাপার্টমেন্ট পর্যন্ত সবই থাকবে এর অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীরা ২০,০০০-এর বেশি প্রপার্টি লিস্টিং থেকে খুঁজে নিতে পারবেন আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস ও জমি। এছাড়া মেলায় প্রথমবারের মতো ১০০টিরও বেশি নতুন ও এক্সক্লুসিভ প্রজেক্ট উন্মোচন করা হবে। এই অনলাইন মেলা ব্রাউজ করা যাবে fair.propertyguide.com.bd পোর্টালে।

বিক্রয়ের হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, আমরা সব সময় প্রপার্টি কেনা আরও সহজ ও সবার সাধ্যের মধ্যে আনতে কাজ করে যাচ্ছি। এবারের আয়োজনটি বিশেষভাবে মধ্যবিত্তদের কথা ভেবেই সাজানো হয়েছে। এখানে তারা এক প্ল্যাটফর্মেই প্রপার্টি খুঁজতে, তুলনা করতে এবং সহজে ফাইন্যান্স করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই মেলা দেশের রিয়েল এস্টেট খাতের অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।

মেলায় অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ অফার, ডিসকাউন্ট এবং এক্সপার্ট পরামর্শ, যা তাদের প্রপার্টি খোঁজা থেকে শুরু করে ফাইন্যান্সিং ও কেনা পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর