1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শ্রমিক কল্যাণ তহবিলে জিপিএইচ ইস্পাতের অনুদান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত

শিল্প শ্রমিকদের কল্যাণে দায়বদ্ধতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো দেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

জিপিএইচ ইস্পাতের ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এই অর্থ প্রদান করা হয়। রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তহবিলের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ।

অনুদান প্রদানের মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, শিল্প উন্নয়ন ও শ্রমিক কল্যাণ পরস্পর নির্ভরশীল, এবং শ্রমিকদের প্রকৃত উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয়ই তাদের এ উদ্যোগের পেছনে মূল চালিকা শক্তি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল দীর্ঘদিন ধরে দেশের শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। দায়িত্বশীল বেসরকারি খাতের এমন সহযোগিতা এই তহবিলকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলছে।

জিপিএইচ ইস্পাত জানায়, তারা একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শিল্পখাত গঠনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শ্রমিক জাতীয় উন্নয়নের অংশীদার হতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর