1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বাজেট ফোনেও ‘বুদ্ধি’ ঢুকেছে, কী আছে অনার এক্স৬সি–তে?

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

বাজারের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সেগমেন্টে বড় চমক দিতে এলো অনার এক্স৬সি। ১৫ জুলাই রাজধানীর স্মার্ট টাওয়ারে জমকালো আয়োজনে ‘অনার বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এই এআই নির্ভর ডিভাইস।

ডিভাইসটিতে রয়েছে ‘স্পেশাল এআই বাটন’, যা শর্ট প্রেসে খুলে দেবে কুইক মেন্যু আর লং প্রেসে চালু করবে গুগল লেন্স-বস্তু শনাক্ত, অনুবাদ বা তথ্য অনুসন্ধান হবে মুহূর্তেই। পাশাপাশি, ‘এআই ইরেজার’ ফিচার কয়েক ট্যাপে মুছে দেবে অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা পথচারী-স্মৃতিগুলো হবে নিখুঁত।

এআই ট্রান্সলেশনের মাধ্যমে সহজেই ঘোচানো যাবে ভাষাগত ব্যবধান। ভ্রমণ বা আন্তর্জাতিক কাজে দারুণ সহায়ক হবে এই ফিচার।

৬ দশমিক ৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিতে সক্ষম। আর ৫ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারকারীর এক দিনের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত-চার্জের চিন্তা ছাড়াই।

আইপি৬৪ রেটিং ফোনটিকে জল ও ধুলোর ক্ষতি থেকে রক্ষা করবে, আর ১ দশমিক ৫ মিটার উচ্চতা থেকেও পড়লে ফোনটি অক্ষত থাকবে—অনার এমনটাই দাবি করছে।

লাং গুও বলেন, সাশ্রয়ী দামে উন্নত এআই ফিচার দিতে পেরে আমরা গর্বিত। আর হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন জানান, এটি অনারের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোনগুলোর একটি, যা স্মার্ট লাইফস্টাইলকে বাস্তবায়ন করবে।

তিনটি রঙে এসেছে অনার এক্স৬সি: মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। মূল্য মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে থাকছে বিশেষ উপহারও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর