1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। সরাসরি বিশ্বকাপে খেলতে তাদের আরও উন্নতি করতে হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজক দেশ ছাড়া সরাসরি খেলবে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল (স্বাগতিক দেশসহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। চলমান সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর মেহেদি হাসান মিরাজের দলের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে ৮১ রানের ব্যবধানে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের ফলে সরাসরি বিশ্বকাপ খেলার পথটা আরও কঠিন হলো টাইগারদের জন্য। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। স্বাগতিক দেশ ছাড়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি ৬টি দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট পাবে। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ১০ম স্থানে থাকায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০ ও ইংল্যান্ডের ৮৮। ওয়েস্ট ইন্ডিজকে আসন্ন ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে পারলে শীর্ষ ৮-এ ঢোকার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে জিতলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। মিরাজ-মুস্তাফিজরা থাকবেন দশম স্থানেই।

ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশের সামনে একটাই পথ সেটা হলো র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থার উন্নতি করা। অন্যথায়, বাছাইপর্ব খেলতে হবে টাইগারদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর