1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শাকিরা নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

বিখ্যাত গায়িকা শাকিরা একজন ভাগ্যবান বিজয়ীকে নিজের ব্যক্তিগত গাড়ি ২০২২ ল্যাম্বরগিনি উরুস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। গেল ২০ নভেম্বর শাকিরা তার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ঘোষনা দেন। এই গায়িকা বলেন, একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি নিশ্চিত! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি সত্যিই এটি পেতে চান এবং তাদের প্রিয় মানুষদের সঙ্গে নতুন ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করবেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে, ভক্তদের ‘সলতেরা’ গানের সঙ্গে নিজেদের নাচের ভিডিও ইনস্টাগ্রাম এবং টিকটকে #ElCarroDeShakira (#এলকারোদিশাকিরা) হ্যাশট্যাগ দিয়ে ২৯ নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে। সেখান থেকে শাকিরা পাঁচজন চূড়ান্ত প্রার্থী বেছে নিবেন, যাদের মধ্যে একজনকে সাধারণ জনগন ৫ ডিসেম্বর ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

 

সলতেরা গানটি একটি ট্রপিক্যাল-পপ ফিউশন। যার মধ্যে কিজোম্বা এবং ক্যলিপসো রিদমের (ছন্দ) সংমিশ্রণ রয়েছে। গানটি অক্টোবর মাসে বিলবোর্ডের ল্যাটিন পপ এয়ারপ্লেতে ১ম স্থান অর্জন করেছে। এটি শাকিরার ২৫তম গান যেটি বিলবোর্ডে প্রথম স্থানে আছে।

এর ফলে শাকিরা এবং এনরিক ইগলেসিয়াস যৌথভাবে সর্বাধিক বিলবোর্ড শীর্ষস্থান অর্জনের রেকর্ড গড়েছেন। এনরিক ২০০০ সাল থেকে এই রেকর্ড ধরে রেখেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর