1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা হবে না : যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম ও নিপীড়ন করেছে। কিন্তু বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমাদের নাম করে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সজাগ থাকতেও আহ্বান জানান তিনি।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলোনায়তনে যৌথ কর্মীসভায় এ হুঁশিয়ারি দেন যুবদলের এই সভাপতি। এ সময় ছাত্র-জনতার গণবিপ্লবে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

যুবদল সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেননি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর