1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শাহরুখের তথ্য যেভাবে পেতেন খুনের হুমকিদাতা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

কিছুদিন পর পর এক এক বলি তারকা খুনের হুমকি পেয়ে আসছেন। সালমানের পাশাপাশি সম্প্রতিই বলিউড কিং শাহরুখ খানকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। শুধু তাই নয় ৫০ লাখ টাকাও দাবি করেন। এবার জানা গেল হুমকিদাতা সেই ব্যক্তি অনলাইনে রীতিমত নজরদারি চালিয়েছেন কিং খানের উপর।

শাহরুখ খানকে হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম ফায়জান খান। তিনি পেশায় একজন আইনজীবী। তাকে খুনের হুমকি ও টাকা দাবি করার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আইনজীবী ফায়জান খান অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে। তার নিরাপত্তার তথ্য জোগাড় করেছেন। তবে শুধু শাহরুখ নয়, কিং খানের পুরো পরিবারের তথ্য নাকি ফায়জান নিতেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। নজরদারি চালাতেন কিং খান ও তার ছেলে আরিয়ান খানের ওপর। বাদ দেননি তাদের নিয়ে বিভিন্ন তথ্য অনলাইন থেকে জানতে।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর এই ব্যক্তি বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে বলেন, শাহরুখ খান সেই ব্যক্তিই না যে মান্নাতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব।’ এই ফোন কলের পরই তদন্ত শুরু করে দেয় পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর