1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

কেন শীতে জলপাই খাবেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

আবহাওয়া পরিবর্তনের কারণে শীতকালে জ্বর, ঠান্ডা-কাশি, সর্দি-জ্বরের প্রকোপ বেড়ে যায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ইমিউনিটি বাড়ায় এমন খাবার খেতে হয়। জলপাই এমনই একটি খাবার। অর্থাৎ শীতে জলপাই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কেননা এতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে খাদ্যশক্তি ৭০ কিলোক্যালরি, ৯ দশমিক ৭ শর্করা, ৫৯ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১৩ মিলিগ্রাম ভিটামিন-সি আছে। আর প্রতিটি উপাদানই স্বাস্থ্যের জন্য উপকারী।

শীতে জলপাই কেন খাবেন?
•    জলপাই ওজন কমাতে সাহায্য করে। অন্য খাবারে বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে যখন জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করা হয়, তখন তা দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে। জলপাইয়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন কমায়। একইসঙ্গে ব্লাডপ্রেশার কমাতেও  সহায়ক।
•    কালো জলপাই আয়রনের ভালো উৎস। আয়রন দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে। প্রাকৃতিকভাবে আয়রন বাড়াতে হলে জলপাইয়ের ওপর ভরসা রাখতে পারেন।
•    কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে জলপাই। জলপাইয়ে থাকা খাদ্যআঁশ দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।
•    নিয়মিত জলপাই খেলে পিত্তথলির পিত্তরস ঠিকভাবে কাজ করে। শুধু তাই নয়, পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতাও কমে যায়।
•    ডায়াবেটিসের রোগীরা নিয়মিত জলপাই খেতে পারেন। কেননা জলপাই রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর