1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে শাহ আলম মন্ডলের বয়স হয়েছিলো ৪৭ বছর। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নায়ক কায়েস আরজু।

তিনি বলেন, রাতে শাহ আলম মন্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেয়া হবে। সেখানে তাকে রবিবার দাফন করা হবে।

বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। জানা যায়, তার দুটি কিডনি ড্যামেজ ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।

শাহ আলম মন্ডন তিনটি ছবি পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির মাধ্যমে পরীমনি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর