1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ইসরায়েলের তেল আবিব শহরসহ দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার লেবাননের এই গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করেছে। একই সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সামরিক-বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রোববার লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৬০টি রকেট ছোড়া হয়েছে। তবে হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানায়নি ইসরায়েলি বাহিনী।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে অ্যাটাক ড্রোন ব্যবহার করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। গত কয়েক মাসের যুদ্ধে প্রথমবারের মতো এই ধরনের ড্রোন ব্যবহার করার দাবি জানিয়েছে গোষ্ঠীটি।

তবে পরবর্তীতে লেবাননের এই গোষ্ঠী বলেছে, তেল আবিবের একটি ‘‘সামরিক লক্ষ্যবস্তুতে’’ উন্নত প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠী বলেছে, তেল আবিবের শহরতলীতে অবস্থিত গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলের মেডিক্যাল সংস্থাগুলো বলেছে, রোববার লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তেল আবিবের কাছের পেতাহ টিকভা এলাকা থেকে পাওয়া ছবিতে রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর