1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ঢাবি ক্যাম্পাসে গাড়িভর্তি অপরিচিত মানুষ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস ভর্তি মানুষ এসেছেন। তারা একটি এনজিওর ঋণ দেওয়ার আশ্বাসে ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সংশ্লিষ্টরা বলছেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। এ অবস্থায় রাত থেকে ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

ঢাকায় আসা ব্যক্তি ও ক্যাম্পাস থেকে জানা গেছে, এনজিও সংস্থার পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। তারা বলেছেন, ঢাকায় গেলে বিনা সুদে ১ লাখ টাকা করে দেওয়া হবে। অনেকের কাছ থেকে এ জন্য ১ হাজার টাকা করেও নিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন।

এসব গাড়ির একটি ব্যানারে লেখা দেখা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। লুণ্ঠিত অর্থ ফেরত এনে তাদের ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তারা শাহবাগ মোড়ে সমাবেশে অংশ নিতে এসেছেন বলে জানিয়েছেন।

এরমধ্যে কিছু গাড়ি ঢাকা ও আরে আশপাশের এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে কিছু গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসে। সেগুলোর কয়েকটি ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকিদের সঙ্গে কথা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এমন রহস্যজনক কর্মকাণ্ড নিয়ে রাত থেকেই তোলপাড় চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক বিভিন্ন ফেসবুক গ্রুপে। শিক্ষার্থীরা বলছেন, মধ্যরাত থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বাস ও মাইক্রোবাস ভর্তি অপরিচিত মানুষ দেখা যাচ্ছে। তাদের কর্মকাণ্ড রহস্যজনক। এরপরই অনেকে হল থেকে রাজু ভাস্কর্যসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ ২৫ নভেম্বর সকালে বলেন, বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলছি। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর