1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আল্লাহ যাতে ওদের রিযিকের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় : নিলয়

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

নিলয় আলমগীর ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেতা। বিভিন্ন নাটকে অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিলয়।

সপ্তাহ খানেক আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে পর্যটকশূন্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়ে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের প্রাণী। বিশেষ করে সেখানে অবলা প্রাণিগুলোর জন্য খাদ্যাভাব দেখা দেয়।

সে সময় বিষয়টি নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নিলয় আলমগীরসহ আরও বেশ কিছু তারকারা। এক ফেসবুক পোস্টে সেন্ট মার্টিনের কুকুর বা অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন নিলয়।

এদিকে গত রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ১১ সদস্যের এক প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন পৌঁছায়। বিষয়টি নজরে আসে নিলয়ের।

এক ফেসবুক পোস্টে একটি ভিডিও শেয়ার করেন নিলয়। সেখানে দেখা যায়, কুকুরগুলোর খাবার তৈরি করছে সেই স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। সেখানে ক্যাপশনে নিলয় লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিযিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর