1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি বৈঠক বুধবার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া শিক্ষার্থী ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থেকে একে একে বেরিয়ে আসছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ফলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার সকাল ১০টায় মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শুধু জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, ইতোমধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতেও গুচ্ছ পদ্ধতি ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়া গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও। এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর