1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

রাজনীতিতে আসার প্রশ্নে যা বললেন আমিন খান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক আমিন খান। রোমান্টিক, অ্যাকশনসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যেই রাজনীতিতে আসা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এই অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে কথা বললেন আমিন খান।

রাজনীতিতে আসার প্রশ্নে আমিন খান বলেন, ‘রাজনীতিতে নামার কথা কখনো স্বপ্নেও ভাবি না। আমি চলচ্চিত্রে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে পারি কিন্তু বাস্তবে রাজনীতিতে আসার কোনোই সম্ভাবনা নেই। কারণ, বাস্তবে রাজনীতি অনেক কঠিন জায়গা। কেই যদি রাজনীতি করতে চান তাহলে একদম তৃণমূল থেকে রাজনীতি করে একটা পর্যায়ে আসতে হবে। এলাকার ও দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। জনপ্রতিনিধির ওপর সবার আস্থা থাকতে হবে। এর আগে না।’

অভিনয় ও সংগীতশিল্পীর মধ্যেও অনেকে রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন। তাদের কাছে বিশেষ অনুরোধও জানান এই নায়ক। তিনি বলেন, ‘আমাদের সহকর্মী যারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হল- আপনাদের যদি রাজনীতিতে নামার ইচ্ছেই থাকে তাহলে তৃণমূল থেকে রাজনীতি করে আসেন। শিখতে শিখতে ভালো পর্যায়ে আসেন। ১০-২০ বছর সময় দিয়ে নেতৃত্বে আসেন। একদিনে রাজনীতিতে আসলে দেশের মানুষ আপনাদের ঠিকভাবে নেবে না।’

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর