1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

গাজায় ১৪ নিহত ফিলিস্তিনি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৮ জন। ২৬ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলু বলছে, উত্তর গাজায় সংঘর্ষে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে নিহত ওই সৈনিককে তেমের ওথমান বলে শনাক্ত করা হয়েছে। ২১ বছর বয়সী এই সেনা কেফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল।

প্রতিবেদনে বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২৪৯ জনে পৌঁছেছে।

মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৪ জন নিহত এবং আরও ১০৮ জন আহত হয়েছেন। হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৭৪৬ জন ব্যক্তিও আহত হয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর