1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ডেডপুলের চমক ,অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো ডেডপুল। এই চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শক নন্দিত হয়েছেন রায়ান রেনল্ডস। সম্প্রতি রেনল্ডস মার্ভেলের নতুন ব্লকবাস্টার সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’ -এ ডেডপুল চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।

জুলাই মাসে মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছে। ভালো ব্যবসার পাশাপাশি এটি ভক্তদের মনকেও জয় করেছে।

অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য এবার চমক জাগানিয়া খবর দিলেন তিনি। আসন্ন ‌‘অ্যাভেঞ্জার্স ৫’ সিনেমা দিয়ে তার প্রত্যাবর্তনের কথা বলেছেন রেনল্ডস।

একটি নতুন সাক্ষাৎকারে রেনল্ডসকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় ডেডপুল চরিত্রে ফিরে আসবেন? রেনল্ডস কোনো নিশ্চিত উত্তর দেননি। তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি কিছুই লুকাচ্ছি না। দেখা যাক কি হয়।’

এর আগে আগস্ট মাসে রেনল্ডস বলেছিলেন, তিনি এবং পরিচালক শশান লেভি ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’ সিনেমা এমনভাবে বানাননি যেন এটি অন্য কোনো সিনেমার প্রোমো হয়ে যায়। তিনি বলেন, ‘এটি আরেকটি সিনেমার জন্য কোনো বিজ্ঞাপন ছিল না। এটি নিজস্ব গল্পের একটি উপভোগ্য সিনেমা ছিল।’

এদিকে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়র. ফিরছেন। তবে তাকে আইরন ম্যান চরিত্রে নয়, দেখা যাবে ভিলেন ডক্টর ডুম চরিত্রে। মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইগি জানিয়েছেন এই সিনেমা দিয়ে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এবং ‘থান্ডারবোল্টস’- এর চরিত্রগুলোও এই সিনেমায় উপস্থিত থাকবে।নিঃসন্দেহে মার্ভেল সুপারহিরো ভক্তদের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স ৫’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর