1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু নভেম্বরেই

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে নভেম্বর মাসে ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হলো। অক্টোবর মাসে মত্যু হয়েছিল ১৩৫ জনের। ফলে এবছর ১১ মাসের মধ্যে নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যু দেখলো বাংলাদেশ। এতে চলতি বছর এই ভাইরাসে ৪৮৮ জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৫ জন। এতে নভেম্বরে ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে অক্টোবরে ২৯ হাজার ৬৫২ জন রোগী ভর্তি হয়। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৪৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩১৯ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ৭২ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর