1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভুয়া গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বললো ‘স্বপ্ন’

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘স্বপ্ন’কে নিয়ে একটি কুচক্রী মহল ভুয়া গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে সুপারশপটি। সুপারশপটির অভিযোগ, কুচক্রী মহলটি ‘ইসকনকে নিয়মিত অর্থপ্রদানকারী দুটি প্রতিষ্ঠান ও স্বপ্ন সুপারশপ’ ফেসবুকে পোস্ট দিয়ে গুজব ছড়াচ্ছে।

এ বিষয়ে ‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, এ ধরনের ভুয়া গুজব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড এবং দেশীয় প্রতিষ্ঠান। গ্রাহকদের ভালোবাসা নিয়ে স্বপ্ন সামনে এগিয়ে যাচ্ছে। স্বপ্নর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে কিছু চক্র, তাদের সতর্ক করছি আমরা। সামনে এমন অনাকাঙিক্ষত কিছু আমরা দেখবো না বলেও আশা করছি। এরপরও কিছু সামনে এলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হবে।

আরও বলেন, আমি আরও জানাতে চাই- স্বপ্ন এসিআই গ্রুপের একটি অঙ্গ-প্রতিষ্ঠান। গ্রুপ চেয়ারম্যান আনিস-উদ-দৌলার হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান দেশে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। ক্রেতাসাধারণকে অনুরোধ করবো এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া বক্তব্যে কান না দিয়ে আমাদের পাশে থাকুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর