1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

যে কারণে বয়ফ্রেন্ডকে নিয়ে গর্বিত সেলেনা গোমেজ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

হলিউড তারকা সেলেনা গোমেজ। তিনি গান দিয়ে শোবিজে খ্যাতি পেলেও একজন অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে এখন তিনি আলোচনায় থাকেন মিউজিক প্রোডিউসার বেনি ব্লাঙ্কোর বান্ধবী হিসেবে।

বয়ফ্রেন্ড ব্লাঙ্কোর সঙ্গে প্রায়ই অন্তরঙ্গ সময় কাটাতে দেখা যায় সেলেনাকে। পুরনো দিনগুলো ভুলে গিয়ে জীবন ও ক্যারিয়ারকে নতুনভাবে গড়ে তোলার সব চেষ্টাই করছেন তিনি। আর নতুন এই যাত্রায় তার যোগ্য সঙ্গী ব্লাঙ্কো।

এবার সেই বয়ফ্রেন্ডকে নিয়ে গর্বের কথা জানালেন সেলেনা। কারণটাও বেশ মজার। বেনি ব্লাঙ্কো পিপলের ২০২৪ সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ ইস্যুতে স্থান পেয়েছেন। হলিউডের পিপলস পত্রিকা এই স্বীকৃতি দেয়। সেখানে এবার সেরা হয়েছেন জন ক্রাসিনস্কি। সেই তালিকায় নাম এসেছে বেনি ব্লাঙ্কোর। তার জন্যই বেশ আনন্দিত সেলেনা।

তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‌‘সে আমার প্রাণের মানুষ। আমি তাকে নিয়ে গর্ববোধ করি।’

আরও জানান, বেনি তার সেরা বন্ধু এবং তার সান্নিধ্য তাকে গভীরভাবে সুখী করে তোলে। গোমেজ বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান তাকে পেয়ে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর