1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সম্পর্ক নিয়ে অকপটেই জানালেন অনন্যা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

ব্রেকআপ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ভক্তরা বলছেন, তিনি এর আগে কখনও এতটা অকপটে নিজের সম্পর্ক প্রসঙ্গে কথা বলেননি  

বিনোদন জগতে পা রাখার পর থেকেই অনন্যাকে নিয়ে নানাভাবে ট্রোল করা হয়েছে। তাকে পড়তে হয়েছে নানা কটাক্ষের মুখেও।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। অনন্যার জীবনে প্রেম আসা থেকেই শুরু হয়েছিল যেই আলোচনার শুরু।

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা। কয়েক মাসের ব্যবধানে তাদের বিচ্ছেদের খবরও আসে প্রকাশ্যে। এবার সেই সম্পর্ক ভাঙন নিয়েই খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

‘দ্য রণবীর শো’-তে অভিনেত্রীর তার বিচ্ছেদ প্রসঙ্গে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার সাক্ষাৎকারের সেই ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, অনন্যা তার দুর্বল দিকগুলো নিয়ে কথা বলেছেন।

উপস্থাপকের সঙ্গে কথা বলতে গিয়ে অনন্যা বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে আমার জীবনে ভালোবাসার মানুষের অভাব নেই। আমার বাড়ির সকলে আমাকে খুব ভালোবাসেন। আমি যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করি। আমার টিম আমাকে মনে করিয়ে দেয় যে সবাই আমার বেস্ট ফ্রেন্ড নয়, কিন্তু আমি সবসময় মনে করি যে আমার টিমই আমার ভালো বন্ধু।’

তিনি আরও বলেন, ‘আমি একজন খোলা মনের মানুষ, তাই এটা সত্যিই আমাকে কষ্ট দেয় যখন কেউ বলে, আমার এইসব কথা বেশি শেয়ার করা উচিত নয়। কিন্তু আমি মানুষের মধ্যে ভালোটা দেখতে পছন্দ করি। কিন্তু আপনি কাউকে খুব ভালোবাসলেন আর সে আপনাকে ভালোবাসার বদলে ঠকালো তখন সেটা খুব কষ্ট দেয়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর