
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদসমূহে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা
পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১৩ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী এবং ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: ভোলা
বয়স: ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮-৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা জেলা প্রশাসকের কার্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট