1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

রমজান সামনে রেখে ১১ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

আসন্ন পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় ১১ পণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের মধ্যে রয়েছে-খেজুর, ছোলা, পেঁয়াজ, চাল, গম, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, মটর এবং মশলা। ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দেয়। এর ফলে এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে।

নতুন এ নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, আমদানি লেনদেন সহজ করতে রমজানের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অতিপ্রয়োজনীয় এসব পণের বাড়তি চাহিদা থাকে। চলতি বছরের ৩১ মার্চ প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে।

এর আগে ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা জামানতের মূল্য রাখার নির্দেশ শিথিল করে। এখন মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় পণ্যগুলোর আমদানি সহজ করতে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতে আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর