1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ঢাকা কাস্টম শুল্ক বিভাগ কর্তৃক ৮ ট্রলি চায়না লেস জব্দ

টোটাল পোস্ট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

এবার ৮ ট্রলি চায়না লেস ও নেট কাপড় জব্দ করেছে ঢাকা গোয়েন্দা কাস্টম শুল্ক বিভাগ। গত ৫ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় এ পণ্য জব্দ করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে- এসব পণ্য অবৈধ। এ বিষয়ে কাস্টম গোয়েন্দা বিভাগের কাস্টম শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পবিত্র রায় বলেন, কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযান পরিচালনা করার সময় এসব পণ্য জব্দ করা হয়। প্রাথমিকভাবে সন্দেহ হয়েছে তাই জব্দ করা হয়েছে পণ্যগুলো। উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই শেষে যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে পণ্য খালাসের অনুৃমতি দেওয়া হবে। যদি আমদানিকারক সঠিক প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাহলে তা জব্দ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান- এসব পণ্য আমদানি করতে গিয়ে কি পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে তার প্রমাণ পাওয়া যাবে বিস্তারিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করার পর।।

জানা গেছে- চীন থেকে আমদানিকৃত পণ্যগুলো  রান এক্সপ্রেস কর্তৃক প্যাকেজিং হয়ে এদেশে এক্সিট হয়। দুটি সি এন্ড এফ প্রতিষ্ঠান আমদানিকৃত পণ্যের সাথে সংযুক্ত আছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। র এন কং এবং গ্লোবাল ওয়ে এই দুটি প্রতিষ্ঠান সি এন্ড এফ এর দায়িত্ব পালন করছে।

এদিকে কাস্টম বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক গণমাধ্যমকে বলে, মোখলেস ওরফে ভাগিনা মোখলেস নিয়মিত সরকারি শুল্ক ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য আমদানি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তদন্ত করা হচ্ছে। তিনি এক পণ্যের কথা বলে অন্য পণ্য আমদানি করেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই বিষয়ে মোখলেস ওরফে ভাগিনা মোখলেসের সাথে কথা বললে তিনি বলেন, এই মাল আমার না। আমি এই বিষয়ে কিছুই জানিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর