1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। নভেম্বর ১১ সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫) ও মকবুল হোসেন (৪৫) এবং একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে বাউরার আলাউদ্দিন নগর রেল স্টেশনে নামাজ আদায় করার পর চারজন সারাদিনের কাজের টাকা ভাগ করতে রেল লাইনে বসেন। ওই সময় পাশেই ধান মাড়াই মেশিন চলছিল। মেশিনের শব্দের কারণে ট্রেনের শব্দ শুনতে পাননি তারা। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর লালমনিরহাট জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর