1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ঢাকায় চালু হচ্ছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

শুক্রবার ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সায়মন এয়ার ট্র্যাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ জানান, জর্ডানের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে) বাংলাদেশে তার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ করেছে সায়মন এয়ার ট্র্যাভেলস লিমিটেডকে। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি।

এখন থেকে সায়মন এয়ার ট্র্যাভেলস মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এর টিকিট বিক্রি বিপণন পরিষেবা প্রদানের পাশাপাশি সম্পূর্ণ গ্রাহক এবং এজেন্ট সহায়তা প্রদান করবে। ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি শুরু করবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স।

আফসিয়া জান্নাত জানান, প্রাথমিক অবস্থায় অফলাইনে টিকিট বিক্রি দিয়ে বাংলাদেশে জর্ডানিয়ান এয়ারলাইন্স কার্যক্রম শুরু করলেও তা খুব দ্রুত অনলাইনে চলে আসবে। এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৪৫ টিরও বেশি গন্তব্যে এবং ৫০ টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। যে কোন যাত্রী রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন : সায়মন সেন্টার ( তলা), হাউজ৪এ , রোড২২, গুলশান, ঢাকা। হটলাইন: +৮৮ ০২ ২২২২৮২২৭৩৭৪, +৮৮ ০১৪০৪০৩৩১১০।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর