1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

প্রথম দিনে কত আয় করেছে ‘পুষ্পা-২’ সিনেমা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ভারতজুড়ে সিনেমাপ্রেমীরা এখন ‘পুষ্পা-২’র মুগ্ধতায় ডুবে আছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। এটি শুরু থেকেই রেকর্ড গড়ে যাচ্ছে।

‘পুষ্পা-২’ মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১৭৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২২১ কোটি টাকারও বেশি। স্যাকনিক ডট কমের তথ্য অনুসারে, ‘পুষ্পা-২’ তেলেগু ভাষায় ৯৫ কোটি ১ লাখ, হিন্দিতে ৬৭ কোটি তামিল ভাষায় ৭ কোটি কন্নড় ভাষায় ১ কোটি মালায়লাম ভাষায় প্রথম দিনেই ৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের আয়ের দিক থেকে ‘পুষ্পা-২’ বিশাল ব্যবধানে ‘আরআরআর’ সিনেমাটিকে টপকে গেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনী এ সিনেমা প্রথম দিনে ১৩৩ কোটি রুপি আয় করেছে।

‘পুষ্পা’ সিনেমাটি মুক্তির ৩ বছর পরে মুক্তি পেয়েছে এর সিকুয়াল ‘পুষ্পা-২’। এটির মুক্তির পর থেকেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহ পূর্ণ হওয়ার একাধিক ভিডিও। অনেকেই এসেছেন আল্লু অর্জুনের শাড়ি পরা লুকের মতো মেক আপ করে। কেউ আবার এসেছেন আল্লু অর্জুনের প্ল্যাকার্ড, ছবি হাতে নিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর