1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ঢাকায় বাস চলতে হলে যুক্ত হতে হবে নগর পরিবহনে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া নগর পরিবহন আবারও ফিরিয়ে আনা হচ্ছে। ফলে ঢাকার যেকোনো রুটে বাস চলতে হলে ঢাকা নগর পরিবহনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম।

সোমবার বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসি) এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে দক্ষিণ সিটির প্রশাসক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা রাজধানীতে গণপরিবহন পরিচালনার জন্য নগর পরিবহনের আওতায় আসতে আবেদন করার নির্দেশনা দিয়েছিলাম। আজ পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবে। ঢাকায় গণপরিবহন চলতে হলে নগর পরিবহনের আওতায় চলতে হবে বলে জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহন নামেই অপারেট করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।

দক্ষিণের এ প্রশাসক আরও বলেন, আমরা আশা করি আমাদের সামনে যে সুযোগ এসেছে, তাতে বাস মালিকরা সহযোগিতা করবেন। আরামদায়ক ট্রান্সপোর্টেশন সিস্টেম চালু থাকবে।

প্রশাসক আরও বলেন, আমরা ছোট (১০-১২ জনের) একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল ও বাসগুলো কীভাবে চলাচল করবে সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আগামী ১১ ডিসেম্বর আমরা আবার মিটিং করবো।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর