1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

নিউইয়র্কে বাবাকে নিয়ে অনুষ্ঠানে গাইবেন ফাহমিদা নবী

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী মাহমুদুন্নবী। তার মেয়েও দেশের জনপ্রিয় শিল্পীদের একজন- ফাহমিদা নবী। বাবার স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গান করতে যাচ্ছেন তিনি। ‘সুরের ভুবনে’ নামের একক অনুষ্ঠানটিতে গান করবেন ফাহমিদা। বিষয়টি নিশ্চিত করেছেন এই অনুষ্ঠানের আয়োজক সুমনা।

আগামী ১৭ ডিসেম্বর নিউইয়কের্র কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাহমিদা নবী অনুষ্ঠানে তার বাবার গাওয়া সিনেমার এবং আধুনিক জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। যারমধ্যে আছে ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আমিতো আজ’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘সুরের ভুবনে’, ‘তোমার দু’হাত’ ইত্যাদি।

ফাহমিদা নবীও এই আয়োজন নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এর আগে অনেকবার যুক্তরাষ্ট্রে আসা হয়েছে আমার। নানান ধরনের আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম আব্বাকে নিয়ে কোনো অনুষ্ঠানে গান করতে যাচ্ছি। এই আনন্দটা বলে বোঝাতে পারব না। আব্বাতো নেই বহুবছর। কিন্তু তার গান এখনো তাকে তার ভক্ত দর্শকের মাঝে বাঁচিয়ে রেখেছে। এটা ভাবলে গর্ব হয়। এই যুক্তরাষ্ট্রেও আব্বার এতো ভক্ত-দর্শক আছেন, তা আমাকে বিস্মিত করে। তাদের সঙ্গে কিছু সময় কাটাতে পারবো, সেটাও আব্বার গানে গানে। আমার কাছে এটা জীবনের অন্যতম এক প্রাপ্তির স্মৃতি হয়ে থাকবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর