1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সিনেমায় কাজ করে শাহরুখপুত্র আব্রামের আয় কত?

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বলিউড কিং শাহরুখ খান। ৫০ এর ঘরে এসে এখনও দুই হাত ছড়িয়ে দিলে কোটি ভক্তের মন জয় হতে বাধ্য। কিন্তু আর কত? সময় তো আর থেমে থাকছে না, সঙ্গে বদল আসছে প্রজন্মে। কিন্তু কিং খানের রাজত্ব তো টিকিয়ে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই শাহরুখের উত্তরসূরী হিসেবে বলিউড রাজ করবেন তার ছেলেরা, এমনটা আশা করাই যায়।

শাহরুখের বড় ছেলে আরিয়ান খান বলিউডে পা রেখেছেন বেশ কয়েকদিন। তবে বাবার মতো পর্দার সামনে নয়, পর্দার পেছনে কাজ করছেন তিনি। শাহরুখ কন্যা সুহানা খানও বলিউডের সিনেমায় কাজ করেছেন। বলা বাহুল্য, শাহরুখের বড় দুই সন্তানই এখন স্বাবলম্বী। বেশ খানিকটা টাকা কড়িও কামিয়ে নিয়েছেন তারা। এবার তাদের ঘরের সবচেয়ে ছোট্ট সদস্য আব্রাম খানও ভাই-বোনদের পাল্লায় পিছিয়ে রইল না। ১১ বছর বয়সী এই স্টারকিডও এখন লাখ টাকার মালিক!

সম্প্রতি ওয়াল্ট ডিজনির শিশুতোষ চলচ্চিত্র ‘মুফাসা : দ্যা লায়ন কিং’ এ কাজ করেছেন শাহরুখসহ তার দুই সন্তান আরিয়ান ও আব্রাম। ছবিতে মুফাসার চরিত্র কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান। আর মুফাসার পুত্র, বেবি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছে আব্রাম। আর এতেই প্রথম কোনো সিনেমায় কাজ করে মোটা টাকা রোজগার করে নিল এই স্টারকিড।

বলা যায়, ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে কাজ করে মাত্র ১১ বছর বয়সেই সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করল আব্রাম। ভারতীয় গণমাধ্যমের খবর, এই ডাবিং-এর কাজের জন্য আব্রাম খান আয় করেছে ১৫ লাখ রুপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর