1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সিনেমার আয় বাড়ানোর জন্যই কী আল্লুর গ্রেফতারের নাটক

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতারের পর অনুরাগী ও নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। সবাই বলছেন- যে কারণে তাকে কারাগারে নেওয়া হয়েছিল এর জন্য আল্লুকে কোনোভাবেই দায় দেওয়া যায় না। এ ঘটনার জন্য তার জেল-জরিমানার কথা তো কল্পনারও বাইরে।

আবার কেউ কেউ বলছেন আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার সংশ্লিষ্টরা আলোচনায় থাকার জন্য এ গ্রেফতারের নাটক সাজিয়েছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে সিনেমার আয় বাড়ানো। তাই তারা এ কৌশল ব্যবহার করেছেন।

নেটিজেন ও আল্লুর অনুরাগীদের এসব কথা সত্য হোক বা না হোক আসলেই গ্রেফতারের ঘটনার পর থেকে ‘পুষ্পা-২’ সিনেমার আয় বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে আয়ের নিরিখে আগেই হাজার কোটি রুপি ছাড়িয়েছে ‘পুষ্পা-২’। এবার ভারতে ৮০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমার আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। শনিবারের হিসেব অনুযায়ী সারাবিশ্বে সিনেমাটি ১০৬৭ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১৫০০ কোটি টাকারও বেশি। অর্থাৎ ১১০০ কোটি রুপির মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় রয়েছে আল্লুর এ সিনেমা। ভারতে সিনেমাটির মোট আয় ৮২৪ কোটি রুপি। জানা গেছে, আল্লুর গ্রেফতারের পর সিনেমার আয় ৭১ শতাংশ বেড়েছে।

শুক্রবার দিনভর আল্লু অর্জুনের গ্রেফতার নিয়ে যেসব ঘটনা ঘটেছে, তা সিনেমার গল্পকেও রীতিমতো হার মানিয়েছে। আল্লু অর্জুনের গ্রেফতার, কারাগারে প্রেরণ, অন্তর্বর্তী জামিন পাওয়া – এসব নিয়ে আলোচনায় উত্তাল ছিল বিনোদন দুনিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর