1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

চলে গেলেন গব্বর সিং

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

চলে গেলেন ভোজপুরি সিনেমার ‘গব্বর সিং’ খ্যাত প্রবীণ অভিনেতা বিজয় খারে।১৫ ডিসেম্বর ভোর ৪টার দিকে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। ব্যাঙ্গালুরুর কাবেরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেতা। জানা গেছে, কিছুদিন আগে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু হঠাৎ করে আবারও তার স্বাস্থ্যের অবনতি ঘটে।

বিজয় খারে ভোজপুরি চলচ্চিত্রে ‘গব্বর সিং’ চরিত্রের জন্য ব্যাপক পরিচিত লাভ করেছিন। তিনি ভোজপুরি সিনেমার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। সিনেমাবোদ্ধা এবং দর্শকদের কাছে তিনি ব্যাপক প্রশংসিত ছিলেন।

বিজয় খারে মুজাফফরপুরের বাসিন্দা ছিলেন। তবে তিনি মুম্বাইতে বসতি স্থাপন করেছিলেন। যেখানে তিনি অভিনয় প্রশিক্ষণের জন্য ‘বিজয় খারে অ্যাকাডেমি’ নামের একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেতেন। তিনি ‘রায়জাদা’, ‘গঙ্গা কিনারে মোরা গাঁও’ এবং ‘হামরা সে বিয়াহ কারবা’র মতো অনেক তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর