1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ফ্রান্সের মায়োত্তে অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, কয়েকশ প্রাণহানির শঙ্কা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োত্তেতে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণে কয়েকশ’, এমনকি হাজারেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা এখনো দুর্গত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং জীবিতদের সন্ধানে কাজ করছেন।

ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল)। এতে দরিদ্র সম্প্রদায় এবং অস্থায়ী আশ্রয়ে থাকা মানুষদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি।

মায়োত্তে অঞ্চলে মোট ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। তাদের একটি বড় অংশই এখন খাদ্য, পানি এবং আশ্রয়ের সংকটে ভুগছে।

মামুদজু শহরের এক বাসিন্দা জানিয়েছেন, তিনদিন ধরে পানি নেই। আমরা বেঁচে থাকার ন্যূনতম চাহিদা মেটানোর চেষ্টা করছি। জানি না কখন পানি ফিরে আসবে।

অন্য এক বাসিন্দা জন ব্যালোজ বলেন, ঘূর্ণিঝড়ের সময় আমি মনে করেছিলাম, আমার জীবন শেষ হয়ে যাবে। বাতাসের প্রচণ্ড গতি দেখে আমি চিৎকার করে সাহায্যের আবেদন করছিলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর