1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

‘অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না’

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও কিন্তু থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশেবিদেশে, শাসনেপ্রশাসনে এখনও সক্রিয়। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তাই আগামী নির্বাচনে জয়ী হতে লোহাগাড়ার প্রতিটি এলাকাকে বিএনপির ভোট ব্যাংকে পরিণত করতে হবে। 

নভেম্বর ১১ বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম আবু সাঈদ চৌধুরীর (টিটু) সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আবদুর রহিম।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন— বিএনপি নেতা নুরুল আলম কোম্পানি, আরব আমিরাত বিএনপি নেতা ফরিদ আহমদ শাহীন, নাসির আহমদ, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এজিএম মফিজুর রহমান চৌধুরী, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, আলমগীর কবির চৌধুরী প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর