1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বউ শাশুড়ির যুদ্ধ’ নির্মাতার প্রয়াণ, যা বললেন শোকাহত শাবনূর

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

চলচ্চিত্র নির্মাতা আজাদী হাসনাত ফিরোজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৬ ডিসেম্বর দিনগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নির্মাতা আজাদী হাসনাত ফিরোজের মৃত্যুতে শোক জানিয়ে চিত্রনায়িকা শাবনূর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ আমাদের সবাইকে কাঁদিয়ে পরলোকগত হয়েছেন। আজ আমার জন্মদিন। জীবনের এই বিশেষ আনন্দময় দিনের শুরুতে একজন প্রিয় মানুষের মৃত‍্যুর খবর আমাকে সারাদিনময় বেদনাচ্ছন্ন করে রেখেছে। আমার অভিনীত “কাজের মেয়ে”, “বউ শাশুড়ির যুদ্ধ”, ও “ফুলের মতো বউ”সহ আরও অনেক সফল সিনেমার পরিচালক ছিলেন তিনি। তার এই অসময়ে চলে যাওয়ার সংবাদে আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি। প্রিয় নির্মাতা অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান রব তাকে বেহেস্ত নসিব করেন।’

তিনি আরও লেখেন, ‘আজকে যারা আমাকে স্মরণ করে, আমাকে ভালোবেসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন‍্যবাদ। চলচ্চিত্র এবং মাতৃভূমি থেকে এতবছর দূরে থাকার পরও আমার ভক্তরা আমাকে আজও ভালোবাসে নিজেদের মনের ভিতর সযত্নে রেখে দিয়েছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি আমি যেন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান আমৃত্যু ধরে রাখতে পারি। সবাই ভাল থাকুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর