1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

যুক্তরাষ্ট্র-ইউরোপকে ‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের’ চ্যালেঞ্জ পুতিনে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন (হাইপারসনিক) নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদেরকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার  প্রেসিডেন্টের বাৎসরিক সংবাদ সম্মেলন চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ওরেশনিকের গতি ও কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পুতিন বলেন, “যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরেশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের নিয়োগকর্তাদের উদ্দেশে আমি বলব— আসুন আমরা একটা দ্বৈরথের আয়োজন করি। আপনারা কিয়েভে একটি লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সবগুলো মোতায়েন করবেন—আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করা টার্গেটকে লক্ষ্য করে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব।”

“তারপর দেখুন কী হয়। আমরা এ ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত তো?”

‘ওরেশনিক’ একটি রুশ শব্দ, যার অর্থ ‘হ্যাজেল গাছ’। হ্যাজেল একটি মাঝারি আকারের ঝোপালো গাছ, যার ডালপালা-পাতা গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। রাশিয়ার আলোচিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি দেখতে অনেকটা হ্যাজেল গাছের কাণ্ডের মতো। গাছটির অবয়বের সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের সাদৃশ্য রয়েছে।

বাতাসে শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১ দশমিক ২৩ মিটার। ওরেশনিকের গতি শব্দের চেয়ে ১০ গুণ বেশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর