1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

অন্তর্বতীকালীন সরকারের বিমান পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ মারা গেছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী।

তিনি বলেন, উপদেষ্টা (হাসান আরিফ) স্যার মারা গেছেন। আজ (শুক্রবার) বিকেল ৩টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দ্বীপ বলেন, বিকেল ৩টার দিকে উপদেষ্টা হাসান আরিফকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। যতটুকু জানতে পেরেছি তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখনও লাশ ল্যাবএইড হাসপাতালেই আছে।

হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

এরপর ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। একই বছরের ২৭ আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর