1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শুধু ভিকি নয় ক্যাটরিনা নাকি তার শাশুড়ি মায়েরও খুব কাছের। ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন অভিনেত্রী। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে একেবারে পাঞ্জাবি পরিবারের ঘরনি। ভিকির সঙ্গে শ্বশুরশাশুড়িকেও আপন করে নিয়েছেন তিনি। 

কিছুদিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনার যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা। পুত্রবধূর একঢাল কালো রেশমি চুলের পিছনে তার বড় ভূমিকা রয়েছে। নিজে হাতে  ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকী, আভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারী।’

২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। তবে বিয়ের আগের দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। কোনও ভাবেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ভিকি-ক্যাটরিনার পরিবারও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর